ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০

টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশনের জামাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়ালটন ও ভিশন শোরুমসহ অন্তত ৮টি দোকান পুড়ে গেছে।

আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে হ্নীলা স্টেশনের জামাল কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কমপ্লেক্স ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান গুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতার কারণে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , জামাল কমপ্লেক্সে ছেহের মিয়ার রঙের দোকানে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনের খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় উখিয়া ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুল আজিম সোহেল জানান, কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আব্দুল মালেক নামে এক ব্যক্তির ওয়ালটন ও ভিশন শোরুম ছিল। অগ্নিকাণ্ডে শোরুম দুটিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কমপ্লেক্সে একটি গ্রামীণ ব্যাংকের শাখা, রঙ ও হার্ডওয়্যার দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। অগ্নিকাণ্ডে নিচতলার অন্তত ৮টি দোকান পুড়ে গেছে বলে তিনি জানান।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ছেহের মিয়ার রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত করে নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

রাত ১০ টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০

আপডেট সময় : ১১:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬