ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

স্পেশাল মানুষের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

সাধারণ মানুষের পাশাপাশি পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দেন অধিকাংশ তারকারা। কেবল যে মুসলমান ধর্মাবলম্বীরাই ঈদের দিন পছন্দের পশু কোরবানি দিয়ে থাকেন এমনও নয়, শোবিজাঙ্গনে দীর্ঘদিন ধরে বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাসের মতো নায়িকারাও কোরবানি দিচ্ছেন।

গত বছর ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছেন অপু বিশ্বাস। বিগত কয়েক বছর ধরেই ছেলের পছন্দে ছাগল কোরবানি দিচ্ছেন তিনি।

এ বছরও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর মাংস কাটার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে অপুকেও দেখা গেছে, কসাইদের পাশে বসে মাংস কাটাকাটিতে সাহায্য করতে।

ভিডিওতে অভিনেত্রী জানান, খাসি কোরবানি দিয়েছেন তিনি।

এরপরই অপর একটি ভিডিওতে দেখা গেছে, মাটির চুলায় অপু বিশ্বাসকে মাংস রান্না করতে। সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

যেখানে অপু বলছেন- ‘কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না, নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যা স্পেশাল কেউ খাবে।’

এদিকে অভিনেত্রীর সেই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। ভক্তরা বলছেন, পছন্দের মানুষ শাকিব খানের জন্যই হয়তো রান্না করছেন অপু বিশ্বাস। আবার কেউ বলছেন, সকল আয়োজন ছেলে আব্রাম খান জয়ের জন্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

স্পেশাল মানুষের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

আপডেট সময় : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫