ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী? মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল

সেন্টমার্টিনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিলো নৌবাহিনী

সাম্প্রতিক ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী প্রধান এর দিকনির্দেশনায় এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিন গিয়ে ১ ও ২ জুন ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের আওতায় এক হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা প্রত্যয়’ সেন্টমার্টিনের ‘বিএন ইসলমিক স্কুল ও কলেজ’ মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে। এ মেডিকেল ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে। নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে। এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী বিগত বছর গুলোতেও সেন্টমার্টিনের বাসিন্দাদের সংকটকালে জরুরি খাদ্য ও চিকিৎসাসহ সকল ধরনের সহায়তা প্রদান করে আসছে। বৈরী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিলো নৌবাহিনী

আপডেট সময় : ০৭:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫