ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

সেন্টমার্টিনে অসহায় মানুষের জন্য কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা

দুর্গম দ্বীপাঞ্চল সেন্টমার্টিনে অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের জাহাজ বিজিসি তাজউদ্দিন-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট সালমান মেহেদী অংকন।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানিয়েছেন, “উপকূল ও নদীতীরবর্তী এলাকার অসহায় মানুষের কল্যাণে কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে কাজ করছে। ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

ট্যাগ :

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

সেন্টমার্টিনে অসহায় মানুষের জন্য কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট সময় : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫