ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাচ্চু মিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক কক্সবাজারে হামে ৩ শিশুর মৃত্যু: দুই হাসপাতালে ভর্তি ৪৭ শিশু, বাড়ছে সংক্রমণ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ; চকরিয়া থেকে গ্রেফতার পলাতক রুবেল ২ দিনের সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আসছেন বৃহস্পতিবার বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত ১২ কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম ৩৭৮ টাকা বেড়ে ১৭২৮ টাকা কক্সবাজারে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব অটিজম দিবস আজ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান

সেন্টমার্টিনের টিকিটের কথা বলে হাতিয়ে নেয়া টাকা ক্ষতিপূরনসহ আদায় করে দিলো ট্যুরিস্ট পুলিশ

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০২:৩০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • 574

সেন্টমার্টিনের টিকিট দিবে বলে প্রতারণা করে পর্যটকের কাছ থেকে হাতিয়ে নেয়া ১ লক্ষ ৫৪ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সেই সাথে পর্যটকদের অতিরিক্ত থাকা খাওয়ার জন্যে আদায় করা হয়েছে আরো ৭৬ হাজার টাকা জরিমানা।

রবিবার রাতে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ গণমাধ্যম কে এ তথ্য জানায়।

তিনি জানান,১৯ ডিসেম্বর পঞ্চগড় থেকে বেড়াতে আসা ৪৫ জন মাদ্রাসার শিক্ষার্থী সেন্টমার্টিন যাওয়ার টিকিটের জন্যে ট্যুর প্লাস নামের একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠান কে ১ লক্ষ ৫৪ হাজার টাকা দেয়। তবে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের মালিক ইদ্রিস মিয়া ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত টিকিট দিবে বলে তাদের নানা বাহানা দিতে থাকে। ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের আশ্বাসে ৫৪ জন শিক্ষার্থী অতিরিক্ত ২ দিন কক্সবাজার থাকার পরও টিকিট বা অর্থ ফেরত না দিলে বিষয়টি ট্যুরিস্ট পুলিশ কে অবহিত করে।

অভিযোগ পাওয়ার পর সেই ট্যুর প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ। পরে ট্যুর অপারেটর এসোসিয়েশনের মাধ্যমে বিষয়টির সমঝোতা হয়।যাতে টিকিটের ১লক্ষ ৫৪ হাজার টাকা আর অতিরিক্ত দুই দিন কক্সবাজার থাকার ব্যয় বাবত ৭৬ হাজার টাকাসহ মোট ২ লাখ ৩০ হাজার টাকা বেড়াতে আসা শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়। আটককৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আপেল মাহমুদ জানান,সেই ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের জন্যে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে এবং ট্যুর অপারেটর এসোসিয়েশনের কাছে পত্র প্রেরণ করা হয়েছে।

এদিকে ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাওয়ায় ট্যুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পর্যটকেরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

সেন্টমার্টিনের টিকিটের কথা বলে হাতিয়ে নেয়া টাকা ক্ষতিপূরনসহ আদায় করে দিলো ট্যুরিস্ট পুলিশ

আপডেট সময় : ০২:৩০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫