ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস

সাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদের দাফন সম্পন্ন, উখিয়া সমিতির শোক

কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার আহমদ সওদাগর (৮৩) গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় কক্সবাজার শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই এবং ব্যাংকার আহসান মাহমুদ-এর পিতা।

মরহুমের প্রথম নামাজে জানাজা ১ জানুয়ারি বৃহস্পতিবার এশার নামাজের পর কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম মসজিদে অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ জোনাব আলী মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, প্রয়াত আকতার আহমদ সওদাগর ছিলেন সাত ভাই-বোনের মধ্যে জ্যেষ্ঠ। ইতোমধ্যে পরিবারের একাধিক সদস্য পরপারে পাড়ি জমিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কী অপার মর্জি—যে দিনে তিনি ইন্তেকাল করেন, সেই দিনই ছিল তাঁর পিতার মৃত্যু দিবস। ২০০৩ সালের ১ জানুয়ারি তাঁর পিতা ইন্তেকাল করেছিলেন। এছাড়া সর্বকনিষ্ঠ ভাই আলহাজ্ব তমিজ আহমদ সওদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ২৮ জানুয়ারি। পরিবারের জন্য এটি এক গভীর বেদনাবিধুর সময়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি,নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কক্সবাজারস্থ উখিয়া সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন—আমিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদের দাফন সম্পন্ন, উখিয়া সমিতির শোক

আপডেট সময় : ১১:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬