ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ

ঢাকার ইবনে সিনা হাসপাতালে বকেয়া বিলের জন্য আটকে থাকা টেকনাফের তরুণ শিক্ষার্থী রিয়াজ আরাফাতের মরদেহ অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর বিশেষ ও আন্তরিক উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এই জটিলতার অবসান ঘটে।

​আজ শনিবার (২৭ জুন)সকাল ৭টায় ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না-ফেরার দেশে পাড়ি জমায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী রিয়াজ আরাফাত। চিকিৎসাধীন অবস্থায় রিয়াজের মৃত্যুর পর দীর্ঘমেয়াদি চিকিৎসার বকেয়া বিল পরিশোধ করতে না পারায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে পারছিল না হাসপাতাল কর্তৃপক্ষ।

একদিকে সন্তান হারানোর বুকফাটা আর্তনাদ, অন্যদিকে টাকার অভাবে লাশ আটকে থাকার এই চরম অসহায়ত্বের বিষয়টি কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর নজরে আসে।

​বিষয়টি অবগত হওয়ার পরপরই অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী দ্রুত এবং আন্তরিকভাবে মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তাঁর বিশেষ তৎপরতা ও জিম্মায় হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে চিকিৎসার মোট বিল থেকে প্রায় ৬০ হাজার টাকা মওকুফ (ডিসকাউন্ট) করতে সম্মত হয়। একই সাথে তাঁর ব্যক্তিগত জিম্মায় বাকি থাকা প্রায় ১ লাখ ৩৯ হাজার টাকা বকেয়া রেখেই রিয়াজের মরদেহটি দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। তাঁর এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের কারণে একটি বড় সংকট থেকে রেহাই পায় শোকাহত পরিবারটি।

​এদিকে জামায়াত আমীরের এমন মানবিক ও অনন্য সহযোগিতার পর রিয়াজের সহপাঠী এবং টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এক বিবৃতিতে তারা জানায়, “এই কঠিন বিপদের মুহূর্তে রিয়াজের মরদেহ দ্রুত বাড়িতে ফিরিয়ে আনতে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী হুজুর যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর এই মানবিক ও মহান উদ্যোগের উত্তম প্রতিদান দান করুন। আমীন।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ

আপডেট সময় : ০৬:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬