ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সর্বদলীয় বৈঠকে অংশ নিতে রাজনৈতিক নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 502

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হওয়ার কথা আছে। বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে কয়েকটি দলের নেতারা অবস্থান করছেন সেখানে।

বৈঠকে অংশ নিতে বিকাল সাড়ে ৩টা থেকে আসতে শুরু করেছেন নেতারা। এর মধ্যে আছেন– বিএনপি নেতা সালাউদ্দিন, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম উপস্থিত আছেন।

বৈঠকে প্রবেশের আগে বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘বৈঠকের পর কথা বলবো।’

নুরুল হক নুর বলেন, ‘একটি ঘোষণাপত্রের প্রয়োজন ছিল। অন্তর্বর্তী সরকার সেটি তৈরির দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের কথাগুলো জানাবো।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

সর্বদলীয় বৈঠকে অংশ নিতে রাজনৈতিক নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে

আপডেট সময় : ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫