ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি

সমুদ্র শহরে ধেয়ে আসছে ঝড় নাকি শীত?

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 704

অগ্রহায়ণের আকাশে মেঘের হালকা আভা, রোদের দীপ্তি কিছুটা নিস্তেজ। সমুদ্রের হাওয়া যেন গায়ের ওপর আরও ঠান্ডা হয়ে নামছে। এমন সময়েই বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে দুইটি লঘুচাপ, যা আবহাওয়া পরিস্থিতি পাল্টে দিতে পারে যেকোনো মুহূর্তে।

হাওয়া দপ্তর বলছে, একটি লঘুচাপ অবস্থান করছে আন্দামান সাগরে, আরেকটি শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের ভাষ্য অনুযায়ী, এই দুই লঘুচাপের যেকোনো একটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপরই সমুদ্র শহরে নামতে পারে শীত।
অগ্রহায়ণের এই বদলে যাওয়া প্রকৃতি, মেঘ-রোদ-বাতাসের লুকোচুরি আর সমুদ্রের নিস্তব্ধতা।সবকিছুই যেন শীতের বার্তা দিচ্ছে। তবে তার আগে সমুদ্রকে সামাল দিতে হতে পারে এক সম্ভাব্য ঘূর্ণিঝড়ের রূপ। উপকূলজুড়ে এখন অপেক্ষা—ঝড়ের পরেই কি সত্যিই নামবে শীত?

ট্যাগ :

সমুদ্র শহরে ধেয়ে আসছে ঝড় নাকি শীত?

আপডেট সময় : ০৯:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫