ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

শেষদিনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, কক্সবাজারের ৪টি আসনে প্রার্থী ১৮ জন

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের ৮ প্রার্থীসহ বৈধ ২০ প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন এসব আসনে ১৭ জন প্রার্থী। এছাড়াও কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ মিয়া আদালতে প্রার্থীতা ফিরে পেয়েছেন। তার আদেশ নির্বাচন কমিশনে গৃহীত হলে সংখ্যা দাঁড়াবে ১৮।

মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই ৩ প্রার্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এই ৩ জন প্রার্থী হলেন, কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের প্রাইম, কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মসলিসের প্রার্থী ওবাইদুল কাদের নদভী ও কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।

এর আগে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ২৭ জন প্রার্থী। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে বৈধ হন ২০ প্রার্থী।

ট্যাগ :

আপডেট সময় : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬