ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত চকরিয়ায় বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি ‘মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে’ দুর্যোগকালীন সময়ের জন্য কক্সবাজারে ৬৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, থাকবে জরুরি মেডিক্যাল টিম রোহিঙ্গা ক্যাম্পের জলাশয়ে নারীর মরদেহ উদ্ধার

শীতে চুল ভালো রাখতে যে কাজগুলো করতেই হবে

ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে পড়ে। ছবি- সংগৃহীত

ঠান্ডা তাপমাত্রা এবং শুষ্ক বাতাসের কারণে শীতের সময় চুল খুব দ্রুত হারিয়ে ফেলে স্বাভাবিক সৌন্দর্য। রুক্ষ চুল যেমন দ্রুত ভেঙে পড়ে, তেমনি বাড়ে মাথার ত্বকের চুলকানির মতো সমস্যাও। শীতের শুষ্কতা যেন চুলকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য কিছু টিপস জেনে নিন।

শীতের সময় ধুলাবালির প্রকোপ বেড়ে যায়। এসময় চুল রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হলো টুপি বা স্কার্ফ দিয়ে ঢেকে রাখা। চুলকে ঠান্ডা বাতাস থেকেও রক্ষা করবে এগুলো। শীতের বাতাস দ্রুত চুল থেকে আর্দ্রতা টেনে নেয়।
খুব ঘন ঘন শ্যাম্পু করবেন না শীতের সময়। অতিরিক্ত শ্যাম্পু করলে মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। চেষ্টা করুন সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করতে।
শীতে বাড়ে খুশকির প্রকোপ। মাথার ত্বক ময়েশ্চারাইজড রাখুন খুশকি এড়াতে। শিয়া মাখন বা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন রুক্ষতা এড়াতে। ডিপ কন্ডিশনিং করবেন সপ্তাহে একবার। এতে চুল ভেঙে যাওয়া রোধ হবে।
স্ট্রেইটনার বা ব্লো ড্রায়ারের মতো তাপ প্রদানকারী সরঞ্জামের অত্যধিক ব্যবহার এড়িয়ে চলুন। এগুলো চুল আরও রুক্ষ করে দেয় এবং চুল ভেঙে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়।
হাইড্রেটিং তেল এবং সিরাম ব্যবহার করুন চুলে। শীতকালে আর্দ্রতা হ্রাসের কারণে চুল নিস্তেজ হয়ে পড়ে। সপ্তাহে একবার বা দুইবার শিয়া তেলের মতো পুষ্টিকর তেল প্রয়োগ করুন চুলে। এতে চুল হাইড্রেট হবে। অ্যালোভেরা বা আর্গান তেলমিশ্রিত সিরাম প্রতিরক্ষামূলক স্তর যুক্ত করে চুলে যা হাইড্রেশন বজায় রাখে।
শীতে গরম পানি দিয়ে গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। তবে বেশি গরম পানি কিন্তু চুলের জন্য ক্ষতিকর। এতে মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল কমে যায় এবং চুল রুক্ষ হয়ে পড়ে। তাই অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করা থেকে বিরত থাকুন।
হাইড্রেটেড থাকার বিকল্প নেই। কারণ চুলের স্বাস্থ্য ভেতর থেকে ভালো রাখতে চাইলে হাইড্রেশন জরুরি। পুরো শীতকালে পর্যাপ্ত পানি পান করলে চুলের গোড়া হাইড্রেট থাকে এবং ভঙ্গুরতা প্রতিরোধ করা সম্ভব হয়। বায়োটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মতো ভিটামিন সমৃদ্ধ সুষম খাবারও খান নিয়মিত।

ট্যাগ :

মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

শীতে চুল ভালো রাখতে যে কাজগুলো করতেই হবে

আপডেট সময় : ০৮:৪১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫