ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

লোহাগাড়ায় ডাম্পার-সিএনজির সংঘর্ষ,আহত-৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় ডাম্পার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার নুরুল ইসলামের ছেলে রিদুয়ান (২৪), একই ইউনিয়নের রাজঘাটা এলাকার আবদুস শুক্কুরের স্ত্রী জেবুন্নাহার (৪৫), রাজঘাটা এলাকার রমজান আলীর ছেলে মো. ইসহাক (৬০) এবং পদুয়া ইউনিয়নের ফরিয়াদিরকুল এলাকার হৃদয় বড়ুয়ার স্ত্রী রত্না বড়ুয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, টংকাবতী সড়কের চরম্বা বোর্ড অফিস এলাকায় পদুয়ামুখী একটি ডাম্পার ট্রাকের সঙ্গে চরম্বা নয়াবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চারজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুজনের চিকিৎসা চলছে।

লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ বলেন, “দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দু’জন ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।”

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

লোহাগাড়ায় ডাম্পার-সিএনজির সংঘর্ষ,আহত-৪

আপডেট সময় : ১০:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬