ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত

রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে সশস্ত্র সন্ত্রাসীরা এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পালংখালী এলাকার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।

আরিফ হোসাইন জানান, নিহত রোহিঙ্গা যুবকের নাম হাবিজুল রহমান প্রকাশ চিকন আলী হারুন (৩২) । তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরিফ হোসাইন বলেন, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্য হাবিজুল রহমানের ওপর হামলা করে। তারা হাফিজুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য।

হাবিজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনার পরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে বাদশাহ মিয়া নামের একজনকে আটক করেছে ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।

১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন বলেন, কেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ :

রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ

রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১২:৫১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫