ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব বৈশাখী ঝড়ে বৈশাখ উদযাপন: স্বাধীন চেতনার উৎসব হোক আমাদের অহংকার শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান- স্বরাষ্ট্রমন্ত্রী  শহরের নতুন বাহারছড়া এলাকায় দোকান ভাংচুরের অভিযোগ রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ পুলিশের ভুলের খেসারতে কারাগারে কাটানো রাতে নির্ঘুম ছিল শিশু মাইরা পিএমখালীতে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা গর্জনিয়া ইউনিয়নের টোল-ট্যাক্স ৫ লাখ ৩০ হাজার টাকায় ইজারা পেলেন লুৎফুর রহমান রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা

রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা

  • আনিস নাঈম:
  • আপডেট সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • 156

কক্সবাজারের রামুতে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রথমদিনে রামু উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ২ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম জানান, পর্যায়ক্রমে পুরো রামু উপজেলায় ৬১ হাজার ৪০০ শিশুকে টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে উপজেলায় ২০ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে এবং বাকি ১০ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে।

টিকাদান শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই উদ্যোগে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমবে।

প্রসঙ্গত, সরকারের পাইলট প্রকল্পের আওতায় হামের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কক্সবাজারের রামু উপজেলা ও মহেশখালী উপজেলা-এ মোট ১ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর

রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা

আপডেট সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬