ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“অদম্য নারী” পুরস্কার পেলেন কক্সবাজারের ১১ নারী খুনিয়া পালংয়ে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হোটেল কক্ষে অর্ধগলিত মরদেহ উদ্ধার অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, আহত ৫ নারী বাসযাত্রীর ব্যাগে মিললো ২.৭ কেজি গাঁজা জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় এক লাখ ইয়াবা উদ্ধার অবৈধভাবে রোহিঙ্গাদের নগদ টাকা বিতরণ, তদন্তের মুখে এনজিও সওয়াব ভয়াল ২৯ এপ্রিল : এখনো অরক্ষিত বিস্তীর্ণ উপকূল পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস একদিনে কক্সবাজারে ৮ প্রাণহানি

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু : দূর্ঘটনা নাকি আত্নহত্যা! তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনী

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার  বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাইল্ল্যাতলী এলাকার বারাইয়া পাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলের পাশেই একটি পলিথিন মোড়ানো ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করেছে নিহতের জাতীয় পরিচয়পত্র, একটি পাসপোর্ট, দুটি মোবাইল ফোন, একটি স্কুল সার্টিফিকেট ও একজোড়া জুতা।
জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা যায়, নিহতের নাম টিপু মিয়া (২৯)। তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁন মিয়া ও রোকসানার ছেলে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যুবকের মরদেহ রেললাইনের মাঝখানে উপুড় হয়ে পড়ে আছে এবং তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় কয়েক ফুট দূরে পড়ে রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত যুবক ট্রেন আসার কিছু সময় আগে থেকে রেললাইনের আশেপাশে হেঁটে বেড়াচ্ছিলেন এবং একাধিক ব্যক্তিকে ট্রেন কখন আসবে সে সম্পর্কে জিজ্ঞাসাও করছিলেন।
এই কারণেই ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

রামু থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের পৃথক দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামত সংগ্রহ করেছে।
এ ঘটনায়  তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু : দূর্ঘটনা নাকি আত্নহত্যা! তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ০৯:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫