ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“আজতেকা থেকে কক্সবাজার: ফুটবলের উদ্বোধনী বাঁশি যেন সমুদ্রের ঢেউয়েও” ৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলারসহ ৯১ বাংলাদেশি কুতুবদিয়ার জেলেকে ফেরত দিলো ভারত নাফ নদীতে আরাকান আর্মির গুলি, সাঁতরে বাংলাদেশে এলেন আহত রোহিঙ্গা যুবক মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে গাজী সালাহউদ্দিন মানিককে চায় তৃণমূল শিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর ভূয়া সংবাদ : কমবার নিন্দা ও আইনের আওতায় আনার দাবী টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ ভুক্তভোগী উদ্ধার, আটক ৯ পাচারকারী ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

মিয়ানমারে সংঘাত: দিনভর উত্তপ্ত টেকনাফ সীমান্ত, শিশুসহ গুলিবিদ্ধ ৩ : আটক ৫৩

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১২:৩৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • 338

রোববার সকালে মিয়ানমার থেকে ছোঁড়া গুলি এসে পড়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মোহাম্মদ জসিমের ঘরে। এসময় মাথায় গুলিবিদ্ধ হয় জসিমের কন্যাশিশু হুজাইফা আফনান। সে মারা গেছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেখা দেয়, স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে।

পরে অবশ্য জানা যায় আফনান বেঁচে আছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সাথে থাকা চাচা মোহাম্মদ শওকত জানান গুলিবিদ্ধ শিশুটির সর্বশেষ অবস্থা জানিয়ে বলেন,,তাঁকে আইসিইউতে রাখা হয়েছে অবস্থা সংকটাপন্ন।

আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্রগোষ্ঠীর মাঝে গুলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন এক আরসা ও নবী হোছাইন বাহিনীর সদস্যসহ ৩জন গুলিবিদ্ধ হয়।

এ ঘটনার পর পরই সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সায়েম সিকদার বলেন, এ সংঘাত মিয়ানমারের হলে এপারের বাসিন্দারা পড়েছে এবং নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে।

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান,এখন পর্যন্ত ৫৩ জন আটক আছে এছাড়া সীমান্ত ও সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তায় বিজিবি কাজ করছে বলে তিনি জানান।

স্থানীয়দের নিরাপত্তার প্রশ্নে সীমান্তে সংঘাতে লিপ্ত সশস্ত্রগোষ্ঠীগুলোকে কঠোরহস্তে দমনের কথা বলছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারী। এসময় তাঁরা উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন।

গত কয়েকদিন ধরে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের উপারে মিয়ানমারের বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্রগোষ্ঠী গুলোর সংঘর্ষ চলছে।

ধারণা করা হচ্ছে মিয়ানমারে জান্তা সরকার আরাকান আর্মির উপর আকাশপথে হামলা করছে। অসমর্থিত একটি সূত্র বলছে সীমান্তের ওপারে মংডুর কুমিরাখালীতে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন প্রান্তে বাংলাদেশ লাগোয়া ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আরকান আর্মি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“আজতেকা থেকে কক্সবাজার: ফুটবলের উদ্বোধনী বাঁশি যেন সমুদ্রের ঢেউয়েও”

মিয়ানমারে সংঘাত: দিনভর উত্তপ্ত টেকনাফ সীমান্ত, শিশুসহ গুলিবিদ্ধ ৩ : আটক ৫৩

আপডেট সময় : ১২:৩৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬