ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনের দায়িত্ব নিলো র‍্যাব: চিকিৎসা চলবে ‘নোঙরে’

মাদকাসক্তি কেবল একজন ব্যক্তির জীবন নয়, বরং তার পরিবার, সমাজ ও আশেপাশের মানুষকেও গভীরভাবে প্রভাবিত করে। এই আসক্তি থেকে মুক্তি পেতে একজন রোগীর জন্য পুনর্বাসন কেন্দ্র বা রিহ্যাব একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। এ কারণে কক্সবাজারে মাদকাসক্ত এক ব্যাক্তির পুনর্বাসনের দায়িত্ব নিলো র‍্যাব-১৫।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ মাদকবিরোধী কার্যক্রমকে কেবল আইন প্রয়োগের সীমায় নয়, বরং সামাজিক ও মানবিক দায়বদ্ধতার পর্যায়ে উন্নীত করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে (নোঙর) এক মাদকাসক্ত ব্যক্তিকে ভর্তি করানো হয়। যার আর্থিক দায়ভার গ্রহণ করেছে র‍্যাব-১৫।

সূত্র জানায়- গত ৫ নভেম্বর উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয়ে র‍্যাব-১৫ এর আয়োজনে “মাদকবিরোধী জনসচেতনতা সভা” অনুষ্ঠিত হয়। ওই সভায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন— “যারাই মাদকের বিরুদ্ধে লড়বে, তারাই হবে মাদকযোদ্ধা।” তিনি আরও ঘোষণা দেন- কেউ যদি আর্থিক অস্বচ্ছলতার কারণে মাদকাসক্ত কাউকে পুনর্বাসন করতে না পারেন, তাহলে র‍্যাব-১৫ তাদের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করবে।

র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের সেই মানবিক প্রতিশ্রুতির বাস্তবায়নও ঘটল। “নোঙর” নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়া মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা ও পুনর্বাসন ব্যয়ের এককালীন সহায়তা তুলে দেন তিনি। সহায়তা গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় তিনি বলেন, “ র‍্যাব শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, এটি একটি মানবিক সংগঠন। আমরা চাই মাদকাসক্তরা সমাজে ফিরুক, পরিবারে ফিরুক, এবং নতুন জীবনের স্বপ্ন দেখুক।”

তিনি আরও জানান, র‍্যাব-১৫ মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সমাজে সচেতনতা সৃষ্টি, পুনর্বাসন সহায়তা, এবং তরুণ প্রজন্মকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :

আপডেট সময় : ০৭:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫