ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

মহেশখালী থেকে অস্ত্রের চালান যাচ্ছিল ঢাকায়: পাচারকারীসহ চট্টগ্রামে আটক-২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ঢাকা ও নোয়াখালী অভিমুখী একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটকসহ তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিকাল ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া বাজারে আগে থেকে বসানো চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ০৬টি শ্যুটার গান, ০১টি দেশীয় তৈরী রাইফেল ও ০১টি এক নলা বন্ধুক।

এই ঘটনায় আটককৃত আসামিরা হলেন, বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির হোসেন (৪৫) ও নোয়াখালী চাটখিল থানার রাম নারায়ন ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন (৪৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মহেশখালী থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ে এসে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তারা আটক হয়।

আটকের পরে প্রাথমিক জিজ্ঞাবাদে তারা জানায়, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্য ঢাকা ও নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে। আগামীকাল (রবিবার) তাদের কারাগারে পাঠানো হবে।

এই দিকে মহেশখালী থেকে কালো মাইক্রোবাসে সরকারি স্টিকার লাগিয়ে অস্ত্র পাচারের ঘটনায় মহেশখালীর আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, উপজেলার বড় মহেশখালী থেকে মাইক্রোবাসভর্তি অস্ত্রের এই চালান শাপলাপুর সড়ক হয়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

মহেশখালী থেকে অস্ত্রের চালান যাচ্ছিল ঢাকায়: পাচারকারীসহ চট্টগ্রামে আটক-২

আপডেট সময় : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫