ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসর্জনে যা অর্জন রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

মহেশখালী আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা ও মেলা শুরু

হিন্দু ধর্মালম্ভীদের তীর্থস্থান মহেশখালীর আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পূজা উপলক্ষ্যে শিবদর্শন ও আদিনাথ মেলা শুরু হয়েছে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে।

প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব শিবের আর্শীবাদ লাভের আশায় সনাতন ধর্মালম্ভীরা শিব দর্শন করে থাকেন।

শীতের সায়াহ্নে বসন্তের আগমনে আদিনাথ মেলায় দেশের নানা প্রান্ত থেকে পূর্ণ্যার্থীরা ছুটে আসছেন বাংলাদেশের একমাত্র পাহাড়িদ্বীপ মহেশখালীর আদিনাথ মন্দিরে।

গতকাল (মঙ্গলবার) থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূজারীরা আদিনাথ মন্দিরের চূড়ায় মৈনাক পর্বতের পাদদেশে অবস্থান করতে শুরু করেছেন।

আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। আদিনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাহুল চক্রবর্তী টিটিএন-কে জানিয়েছেন, এ বছর পূজার মূল দর্শনের লগ্ন নির্ধারিত হয়েছে আজ (বুধবার) সকাল ১০ টা ১১ মিনিটে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৯ টা ৫৯ মিনিটে।

এই মেলা ঘিরে বিভিন্ন রকমের জিনিসপত্র সাজিয়ে বসেছে শতশত দোকান। শিশুদের খেলনা, নারীদের পোশাক, বাংলার আদি ঐতিহ্য মাটির তৈরি তৈজসপত্রের দোকান, ক্রোকারিজের দোকানসহ রয়েছে খাবার হোটেলও। তবে আদিনাথ মেলার গুড়ের জিলাপি জগৎখ্যাত। এই মেলার জিলাপি নিয়ে রচিত হয়েছে অনেক গল্প, গান, কবিতা।
দেশের বিভিন্ন প্রান্তের জিলাপি তৈরির কারিগর’রা আসেন এই মেলায়।

মৈনাক পর্বতের চূঁড়ায় অবস্থিত এই মন্দিরের মূল অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮৮ ফুট উঁচুতে। যা দিয়েছে নৈসর্গিক সৌন্দর্য। মন্দিরের মূল অংশে যেতে সমতল থেকে প্রায় ৬৯টি সিঁড়ি ভেঙে উঠতে হয়। যা পূজারী ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মেলা কমিটির সুপার কাইছার হামিদ বলেন, শিব চতুর্দশী পূজা ও মেলার নিরাপত্তায় পুলিশের একটি টিম সার্বক্ষনিক মেলা প্রাঙ্গণে নিয়োজিত থাকবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মো. হেদায়েত উল্যাহ্ বলেন, শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসন সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পূন্যার্থী ও দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ টহল জোরদারের পাশাপাশি সড়ক ও নৌপথে পর্যাপ্ত পরিমাণ গাড়ি ও বোটের ব্যবস্থা করা হয়েছে।

সড়ক পথে চকরিয়ার হয়ে মহেশখালী এবং নৌপথে কক্সবাজার ৬ নং ঘাট থেকে স্পিডবোট ও কাঠের বোটে হয়ে সরাসরি আদিনাথ জেটিতে আসছে পূর্ণ্যার্থী ও দর্শনার্থীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিসর্জনে যা অর্জন

মহেশখালী আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা ও মেলা শুরু

আপডেট সময় : ০৮:১৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫