ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফরিদুল আলম ফরিদ উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী? মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা

মধ্যরাতে ইডেন গার্ডেনের ‘ছাদ থেকে পড়ে’ যুবকের মৃত্যু!

কক্সবাজার শহরের লালদীঘিরপাড়ের ইডেন গার্ডেন সিটি মার্কেটের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন (২২) শহরের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে।

নিহতের ছোট ভাই আহনাফ জানান, তার ভাইসহ ছয় বন্ধু ছাদে লুডু খেলছিল। এ সময় একজন চিৎকার করে বলে, “পুলিশ আসছে।” তখন সবাই ছুটোছুটি শুরু করে। দৌড়াতে গিয়ে নুরুদ্দিন ছাদ থেকে নিচে পড়ে যায়।

আহনাফ বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে কিনা সেটি তদন্ত করা হোক।”

কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ওই রাতে ছয় বন্ধু ছাদে ওঠে এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে নুরুদ্দিনের মৃত্যুর খবর শোনা যায়।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী পাঁচ বন্ধুকে এখনো পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস বলেন, “নিহতের পরিবার এখনও কাউকে অভিযুক্ত করে মামলা করেনি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”

লালদীঘিরপাড়ের পুরনো ইডেন গার্ডেন সিটি ভবনটি মামলার জটিলতায় অনেকটা পরিত্যক্ত হয়ে পড়েছে। নিচতলায় ব্যাংক ও দোকান থাকলেও সন্ধ্যার পর ভবনটিতে ভূতুড়ে পরিবেশ তৈরি হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে ইডেন গার্ডেনের ‘ছাদ থেকে পড়ে’ যুবকের মৃত্যু!

আপডেট সময় : ০৭:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫