ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির

ভোজ্যতেলের দাম লিটারে কত বাড়বে, সে হিসাব চলছে

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 358

সয়াবিন তেল ও পাম তেলের দাম বাড়াতে সরকারকে চাপ দিয়েছে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর মালিকপক্ষ। কিন্তু ব্যবসায়ীরা প্রতি লিটারে যত টাকা দাম বাড়ানোর দাবি তুলেছেন, সরকার তাতে রাজি নয়।

তবে সরকারও কিছুটা দাম বাড়াতে রাজি। কতটা দাম বাড়ানো যায়, বাণিজ্য মন্ত্রণালয় তা পরীক্ষা-নিরীক্ষা করিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) মাধ্যমে। বাণিজ্য মন্ত্রণালয় এখন প্রতি লিটারে মূল্যবৃদ্ধির চূড়ান্ত হিসাব করছে।

কারখানার মালিকেরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা পর্যালোচনা করছি। দাম বাড়তে পারে ঠিক। তবে তা লিটারে কত টাকা, সেই হিসাব করা হচ্ছে।

বিটিটিসি চেয়ারম্যান মইনুল খান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ও ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিক—কোনো পক্ষই সাংবাদিকদের কিছু জানায়নি।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘কারখানার মালিকেরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা পর্যালোচনা করছি। দাম বাড়তে পারে ঠিক। তবে তা লিটারে কত টাকা, সেই হিসাব করা হচ্ছে।’

কারখানার মালিকেরা সয়াবিন ও পাম—উভয় তেলের দামই লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কারণ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২০০ ডলার পর্যন্ত হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে বলে দেশীয় বাজারে বাড়াতে হবে—এ কথা বলে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন। করণীয় নির্ধারণে বিটিটিসিকে সঙ্গে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার বৈঠক করেছে। সেই বৈঠকের ধারাবাহিকতায় গতকাল সোমবার ছিল পরিশোধন কারখানার মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক।

বৈঠক থেকে আন্তর্জাতিক বাজারদর, বিটিটিসির ফর্মুলা ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সূত্র:প্রথম আলো

ট্যাগ :

ভোজ্যতেলের দাম লিটারে কত বাড়বে, সে হিসাব চলছে

আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫