ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা নেওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার

ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।

দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চিকিৎসা শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশের সঙ্গে ভুটানের সম্পর্ক গভীর করতে আগ্রহী বলে উল্লেখ করেন।

মানুষে-মানুষে দৃঢ় সম্পর্কের তাৎপর্যের ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উভয় দেশের যুবকদের নিজেদের সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন এবং পারস্পরিক বন্ধন জোরদার করার জন্য পারস্পারিক সফর করা উচিত।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ সার্কের চেতনা সমুন্নত রাখতে এবং তা অব্যাহত রাখতে চায়।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং তার দায়িত্ব পালনকালে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :

​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি

ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা নেওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫