ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর টেকনাফের সাবরাং থেকে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে চলছে ঘের তৈরির মহোৎসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু…

বিসমটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূসকে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের অভিনন্দন

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিসমটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) এর পরবর্তী চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স।

সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, ড. ইউনূসের এই নেতৃত্ব বাংলাদেশ এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সেইসাথে বিসমটেকের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তারা আরো উল্লেখ করে, “ড. ইউনূসের ন্যায়সংগত ও উদ্ভাবনী চিন্তা বাংলাদেশ এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা আশাবাদী, এই ঐতিহাসিক নেতৃত্ব বঙ্গোপসাগরকে শান্তি, সহযোগিতা ও সমৃদ্ধির প্রতীকে পরিণত করবে।”

“বিসমটেকের নতুন নেতৃত্বের অধীনে সমুদ্রসম্পদ, শিপিং লেন ও বাণিজ্যিক করিডোরগুলোর ন্যায্য ব্যবহার নিশ্চিত হবে। ড. ইউনূসের কৌশলগত দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হলে সমুদ্র অর্থনীতি, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এবং নীল অর্থনীতির (Blue Economy) মতো প্রকল্পগুলো বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।”

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিসমটেক বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও থাইল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বঙ্গোপসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার আলোকে ড. ইউনূসের নেতৃত্ব বাংলাদেশকে প্রথমবারের মতো এই ফোরামের নীতি নির্ধারণের কেন্দ্রে নিয়ে আসবে, যা গর্বের ও সম্ভাবনাময় এক অধ্যায় বলে মনে করে কক্সবাজার কমিউনিটি এলায়েন্স।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর

বিসমটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূসকে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের অভিনন্দন

আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫