ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস

বিজয় দিবসের কনসার্টে নেই অনেক শিল্পী, আক্ষেপ প্রিন্স মাহমুদের

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। কনসার্টটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়।

১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হবে এই কনসার্টের। সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এছাড়াও ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি প্রত্যাশাও করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এ ছাড়া ব্যান্ড নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেন, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।

তবে এই আয়োজনে জুলাই আন্দোলনে জড়িত অনেক শিল্পীর নাম না দেখে কিছুটা আক্ষেপ শোনা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদের কণ্ঠে। বুধবার বিকেলে বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে যারা পুরো জুলাই, এমনকি আগস্ট ৩-এ রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে মিছিলে ছিল এমন অনেকের নাম দেখলাম না।
আভাস ব্যান্ড (তানজীর তুহিন), লেমনেড (লিমন), সিনা হাসান, আরমিন মুসা, আহমেদ হাসান সানি, মেকানিকস, কাকতাল, সাবরিনা সাবা আরো কয়েকজন। সবার নাম মনে করতে পারছি না। ইমন চৌধুরীও নাই! ১৬ তারিখে প্রফাইল ব্ল্যাক করেছিল জুলাই ৩০-এ লাল। দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন…।

প্রিন্স মাহমুদের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। যারা নিজেদের পছন্দের শিল্পী কিংবা জুলাই আন্দোলনে সরব থাকা গায়কদের নাম উল্লেখ করে কনসার্টে তালিকাভূক্ত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র : ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসের কনসার্টে নেই অনেক শিল্পী, আক্ষেপ প্রিন্স মাহমুদের

আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪