ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের ১৯ ব্যাচের ১২ বছর পূর্তি, ইফতার মাহফিল অনুষ্ঠিত আরাকান আর্মির হাতে বন্দি স্বজন,ঈদের আনন্দ নেই নাফের পাড়ে দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর রোহিঙ্গাদের খাদ্য সহায়তা আগামী মাস থেকে কমানো হচ্ছে ইনানী থেকে অপহৃত যুবক কুতুপালংয়ে উদ্ধার কুতুবদিয়ায় শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঈদে ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে দেশে ঈদুল ফিতর কবে জানা যাবে সন্ধ্যায় ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের তেল না পেয়ে পাম্পে অ’স্ত্র’বাজি, সেই বি কে আজম আটক সদর উপজেলা প্রশাসক হিসেবে ফরিদুল আলমকে নিয়োগের দাবি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি অনুমোদন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং: ২৫৭৫)-এর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেয়া হয়।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন: সভাপতি নূরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এমআর মাহবুব , সাধারণ সম্পাদক এসএম জাফর, সহ-সম্পাদক ছৈয়দ আলম, অর্থ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. বেদারুল আলম, সদস্য শামসুল হক শারেক ও এম জসিম উদ্দিন ছিদ্দিকী।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কক্সবাজারের নেতৃবৃন্দ।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র বিএফইউজে নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অভিনন্দন জানানো হয়। তারা আশা করেন, এই আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে কক্সবাজারের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, গত ১৪ জুন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে চট্টগ্রাম শ্রম দপ্তর থেকে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়।

ট্যাগ :

কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের ১৯ ব্যাচের ১২ বছর পূর্তি, ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি অনুমোদন

আপডেট সময় : ০৭:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫