ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি

বিএনপি নেতা সৈয়দ নুর জীবনের শেষ মুহুর্তেও ছিলেন মিছিলে, রেখেছেন বক্তব্য

জেলা বিএনপির গণমিছিল ও পথসভায় রবিবার (২০ জুলাই) বিকেলে নিজের সহযোদ্ধাদের নিয়ে অংশ নেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর (৬৫)।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত প্রবীণ এই রাজনীতিবিদ জীবনের শেষ কর্মসূচিতে রাখেন বক্তব্য।

এরপর অনুষ্ঠিত হয় গণমিছিল, ব্যানার হাতে সম্মুখ সারীতে থাকা সৈয়দ নুর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগে তাঁকে মৃত ঘোষণা করা হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এসময় আকস্মিক মৃত্যুর খবরে হাসপাতালে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন, তৈরি হয় শোকাবহ পরিবেশ।

বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল টিটিএনকে বলেন, ‘তাঁর মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো,আমারও ক্ষতি হলো। তিনি দলের নিবেদিত প্রাণ ছিলেন।’

সৈয়দ নূরের মরদেহ তার গ্রামের বাড়ি পিএমখালীতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই হবে তার শেষ বিদায়।

ট্যাগ :

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা

বিএনপি নেতা সৈয়দ নুর জীবনের শেষ মুহুর্তেও ছিলেন মিছিলে, রেখেছেন বক্তব্য

আপডেট সময় : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫