ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল ঈদগাঁওয়ে চায়ের দোকানে জুয়া, গ্রেপ্তার ৫ দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক বঙ্গোপসাগরে জেলে শাহাদাত হত্যার মূল হোতা ডাকাত সর্দার আরিফ গ্রেপ্তার খা’মে’নির মৃ’ত্যু’তে ই’রা’ন কি থেমে যাবে?

বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে – শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া এবং টেকনাফ (কক্সবাজার-৪) থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবেন না। যখন বিএনপি ক্ষমতায় আসে ততবারই শান্তিপূর্ণ ভাবে রোহিঙ্গাদের আমরা পার করিয়ে দিতে পারি।’

জাতীয় সংসদের সাবেক এই হুইপ আরো বলেন, ‘ বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চেষ্টা করে না। রোহিঙ্গাদের পুঁজি করে কেউ চেষ্টা করে নোবেল প্রাইজের জন্য, কেউবা চেষ্টা করে ডলারের জন্য। বিএনপি সরকার গঠন করলে মর্যাদার সাথে রোহিঙ্গাদের নিজেদের দেশে পাঠানো হবে।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত ‘ নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি সেলিনা সুলতানা নীশিতা।

বক্তব্যে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহবান জানিয়ে বলেন, ‘ ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে উন্নতির পথে হাটব, সে লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের নিরংকুশ বিজয় নিশ্চিত করতে হবে।’

উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় বক্তব্য রাখেন এবং বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি

বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে – শাহজাহান চৌধুরী

আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫