ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীকে মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যা যা হলো মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যা যা হলো রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ওশানের ফুটবল টুর্নামেন্টে পরিচালক মিশু-ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন পর্যটন সেবায় কর্মীদের মনোবল বাড়ায় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ কানায় কানায় পূর্ণ বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থল পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীদের গ্র‍্যান্ড ইফতার সম্পন্ন

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী এক্স-স্টুডেন্টস ফোরামের গ্র‍্যান্ড ইফতার-২০২৫ সম্পন্ন হয়েছে।

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (২৮মার্চ ২০২৫ইং তারিখ) বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী প্রাঙ্গনে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের ফোরামের উদ্যোগে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই গ্র‍্যান্ড ইফতারের আয়োজন করা হয়।

উক্ত ইফতার আয়োজনে কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, “আমরা মাটির সৃষ্টি এবং মৃত্যুর পর আবারো মাটিতে চলে যাব। আজকের ইফতারটুকু মাটির থালায় পরিবেশিত হয়েছে যা আমাদের বায়তুশ শরফের রেওয়াজ।”

তিনি আরো জানান, “ বায়তুশ শরফের শিক্ষার্থীরা আজ দেশের বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে নিয়েছে। একটি সমৃদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে বায়তুশ শরফ প্রাক্তন শিক্ষার্থীরা।”

আয়োজনের শুরুতে ফোরামের সাধারণ সম্পাদক তার স্বাগত বক্তব্যে বলেন, “প্রথমবারের মতো বিদ্যালয়ের সকল প্রাক্তনদের নিয়ে ইফতার আয়োজন হয়েছে। আগামীতে আরো বৃহৎ পরিসরে বহুবিধ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা ফোরামের হাতে রয়েছে।”

ফোরামের সভাপতি সাদ্দাম হোসেন তার বক্তব্যে বলেন, “বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী এক্স স্টুডেন্টস ফোরাম এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে সামনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম হাতে নেওয়ার সূচনা করে।”

ফোরামের সহ দপ্তর সম্পাদক মুরাদ মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, সিনিয়র শিক্ষক রেজাউল করিম, ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল আমিন, সাবেক আহবায়ক জিয়াউল হকসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিবৃন্দ।

বক্তব্য শেষে বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মওলানা রিদুয়ানুল হকের বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী এক্স স্টুডেন্টস ফোরামের গ্র‍্যান্ড ইফতার আয়োজন।

উক্ত ইফতার আয়োজনে ২০টি ব্যাচের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীকে

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীদের গ্র‍্যান্ড ইফতার সম্পন্ন

আপডেট সময় : ১১:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫