ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসাইনের জানাজা বাদ জুমা রামু কেন্দ্রীয় জামে মসজিদে অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় বনভূমি রক্ষায় তৎপর উখিয়া রেঞ্জ, অপপ্রচারের প্রতিবাদ মহেশখালীর কালারমারছড়ায় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাসহ আহত ৩: অভিযোগের তীর যুবলীগ নেতার দিকে কক্সবাজারে হাম রোগে কয়েক ঘন্টার ব্যবধানে ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪ জেলা প্রশাসনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি: ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে প্রতারক চক্রের বিরুদ্ধে হুশিয়ারি কুতুবদিয়ায় ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাচ্চু মিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক কক্সবাজারে হামে ৩ শিশুর মৃত্যু: দুই হাসপাতালে ভর্তি ৪৭ শিশু, বাড়ছে সংক্রমণ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ; চকরিয়া থেকে গ্রেফতার পলাতক রুবেল ২ দিনের সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আসছেন বৃহস্পতিবার বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত ১২ কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম ৩৭৮ টাকা বেড়ে ১৭২৮ টাকা

বান্দরবানে সুজা’কে সমর্থন দিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসন হতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম।

ফলে এই আসন হতে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির এস এম শাহ সুজা উদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে প্রার্থীর পক্ষে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

এ বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ জানান, বান্দরবান পার্বত্য জেলায় জামায়াতে ইসলামীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু জামায়াত ইসলামী জোটগত নির্বাচন করায় এই আসনটিতে কেন্দ্রের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এদিকে জোটের মনোনীত ১০ দলীয় প্রার্থী এস এম শাহ সুজা উদ্দিন কে নির্বাচিত করতে জামায়াত ইসলামীর নেতা-কর্মী-সমর্থকরা কাজ করে যাবে বলে জানান জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

এসময় প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থী এস এম সুজা উদ্দিন জানান,জোটের শরিক দল, জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আবুল কালাম এর নেতৃত্বেই আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো,এক সাথেই আমরা আগামীর সুন্দর বান্দরবান গড়তে কাজ করে যাবো।তিনি জানান ইতিমধ্যেই জেলার কয়েকটি উপজেলয়া হ্যা ভোটের পক্ষে আমরা প্রচারনা চালিয়েছি।

তিনি জানান সাংগঠনিক ভাবে বান্দরবানে এনসিপি শক্ত অবস্থানে আছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরাএই আসনে জয়ি হওয়ার শতভাগ আশাবাদী।

প্রসঙ্গত ৩০০ নম্বর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, এনসিপির মনোনীত প্রার্থী আবু সাঈদ শাহ্ সুজাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

বান্দরবানে সুজা’কে সমর্থন দিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট সময় : ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬