ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

বান্দরবানের পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলোতে ভিড়

ঈদের তৃতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো। জেলার সবগুলো দশর্নীয় স্থানে এখন পর্যটকদের ভিড়।

সরেজ‌মিন দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে অবকাশ যাপনে পর্যটকরা এখন ভিড় করছেন বান্দরবানের দর্শনীয় স্থানগুলোতে। মেঘলা, নীলাচল, চিম্বুক, তমা তুঙ্গী, নীলগিরি, শৈলপ্রপাত, দেবতাকুম, নাফাকুম, রেমাক্রীসহ সব পর্যটনকেন্দ্রে এখন পর্যটকের ভিড়। সকাল থেকে পর্যটকরা চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। কেউবা ছুটে যাচ্ছেন ঝরনার পানিতে গা ভেজাতে। আবার কেউ যাচ্ছেন পাহাড়ের চূড়ায় মেঘ ধরতে, কেউবা যাচ্ছেন পাহাড়ি পল্লিগুলোতে বসবাসকারীদের জীবনধারা উপভোগ করতে। মনোমুগ্ধকর দৃশ্য স্মৃতি হিসেবে ধরে রাখতে কেউ কেউ চলন্ত মেঘের সঙ্গে, কেউবা ঝরনার পানির সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করছেন।

বেড়াতে আসা ইয়াছ‌মিন পারভীন বলেন, ‘বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো খুবই ভালো লাগছে। বান্দরবান আসলেই অনেক সুন্দর। সব‌কিছুই নজর কাড়ে। বান্দরবানে আরও অনেক সুন্দর জায়গা আছে। সেগুলোর উন্নয়নেও সরকারকে এগিয়ে আসা উচিত।’

বান্দরবানে যাতায়াত ও আবাসন ব্যবস্থা ভালো বলে মনে করেন পর্যটক রোহান ও রা‌ব্বি। তারা বলেন, ‘নগরজীবন ছেড়ে ছুটিতে বেড়াতে এসেছি। বান্দরবান আরও সুন্দর ও সম্মৃদ্ধ হোক। এখানে আরও সুন্দর সুন্দর পর্যটনকেন্দ্র গড়ে উঠুক। আমরা আরও নতুন নতুন পর্যটনকেন্দ্র দেখতে চাই।’

ছুটিতে বেড়াতে আসা পর্যটকরা যাতে নিরাপদে ঘুরে বেড়াতে পারেন সেজন্য নানা পদক্ষেপ গ্রহণের কথা জানান ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রি‌জিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ মাহাবুবুর রহমান। তি‌নি বলেন, ‘ঈদের ছুটিতে পর্যটকরা বান্দরবানে ভিড় জমিয়েছেন। তাদের জন্য জেলার পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বেড়াতে পারছেন।’

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

বান্দরবানের পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলোতে ভিড়

আপডেট সময় : ০৯:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫