ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা
পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য!

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়ার ইফতার মাহফিল সম্পন্ন 

উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জাহান চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদেশের পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সুন্দর একটি রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার ( ১৯ মার্চ ২৫ ইং) বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়া শাখার উদ্যোগে উখিয়া প্রেস ক্লাব হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরতে হবে।  বিগত সরকার আমলে সাংবাদিকরা নির্যাতিত ছিলেন,  এখন সাংবাদিকতা স্বাধীন।

এতে মোহাম্মদ জালাল উদ্দিন কাউসার এর কুরআন তেলওয়াত’র মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়া শাখার সভাপতি আরফাত চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়। সাদাকে সাদা আর কালকে কাল বলতে হবে। সকল ভয়-ভীতি ও লোভ-লালসার উর্ধে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে। যারা এ চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের অফিস ও প্রচার সেক্রেটারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম বিপিজেএফ এর সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক জসিম আজাদ, পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উখিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে

পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য!

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়ার ইফতার মাহফিল সম্পন্ন 

আপডেট সময় : ১০:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫