ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

এরআগের প্রায় ১৬ বছর বেশ ঘটা করে পালন করা হতো দিনটি। কেন্দ্রীয়ভাবে তো বটেই, পাড়ায়-মহল্লায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা নানা আয়োজন করতেন। তবে এবার তেমনটি হচ্ছে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগের পর প্রেক্ষাপট ভিন্ন। রাজনীতির মাঠে একেবারেই ব্রাত্য আওয়ামী লীগ। ফলে সাদামাটাভাবে কাটছে দিনটি। দলের পক্ষ থেকেও তেমন কোনো আয়োজনের খবর শোনা যায়নি।

তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের একাধিক ঘটনাপ্রবাহ নিয়ে পোস্ট ও ভিডিও শেয়ার করতে দেখা গেছে।

চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। ১৯২৭ সালে শেখ মুজিব গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। কিশোর বয়সেই রাজনীতিতে সম্পৃক্ত হন। গোপালগঞ্জ মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় তিনি প্রথমবার কারাবন্দি হন। ১৯৭১ সালে তার নেতৃত্বে একত্রিত হয় বাঙালি। মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়ে। অর্জন করে নতুন সার্বভৌম স্বাধীন বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ঘোষণা করে। ২০২৪ সাল পর্যন্ত শিশু দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হয়।

তবে, অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জাতীয় দিবসের তালিকা থেকে বাতিল হয় ১৭ মার্চ। দিবসটির সরকারি ছুটিও বাতিল হয়।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

আপডেট সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫