ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : মৃতের সংখ্যা ৩০ দূর্গত এলাকায় সুপেয় পানি ও খাবারের সংকট উখিয়ার হলদিয়ায় দোকান থেকে মোটরসাইকেল চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কারের ঘোষণা ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ২২ ঘন্টা পর চকরিয়ার কৈয়ারবিলের সেই কিশোরের মরদেহ উদ্ধার সেমিফাইনালের পরিসংখ্যানে বিস্ময়! আর্জেন্টিনার ৭ বিভাগেই এক নাম—মেসি রামুর কচ্ছপিয়ায় স্রোতে ভেসে গিয়ে একজনের প্রাণহানি দুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ সরাকরি সহায়তা থেকে দূর্গত কোনো মানুষ বাদ পড়বেনা- চকরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জননেতা নুরুল আবছারের ওপেন হার্ট সার্জারি সোমবার : দোয়া কামনা পেকুয়ায় চেয়ারম্যান ও স্থানীয়দের উদ্যোগে চলছে বেড়িবাঁধ সংস্কারের কাজ হাতকড়াসহ পালিয়েছে আসামি: ২১ ঘন্টায়ও গ্রেফতার করতে পারেনি পুলিশ জুড বেলিংহাম: জিদানের পর এমন বিশ্বকাপ কি আর কোনো মিডফিল্ডার খেলেছেন? প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

প্রতি সিগারেটে আয়ু কমে ২০ মিনিট: গবেষণা

প্রতিটি সিগারেট মানুষের জীবন থেকে কেড়ে নেয় ২০ মিনিট আয়ু। সেই হিসেবে সিগারেটের একটি প্যাকেট মানুষের জীবন থেকে কেড়ে নিচ্ছে গড়ে সাত ঘণ্টা সময়। সাম্প্রতিক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

সিগারেটের ক্ষতি সম্পর্কে নতুন করে করা এই গবেষণার পর নতুন বছরে ধূমপায়ীদের অভ্যাসটি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন গবেষকরা। তারা বলছেন, এতদিন ধরে ডাক্তাররা যে ধারণা করে এসেছেন, তার চেয়েও অনেক দ্রুত আয়ু কমিয়ে দেয় ধূমপান।

নতুন এই বিশ্লেষণ অনুযায়ী, একজন ধূমপায়ী যদি আগামী ১ জানুয়ারি থেকে দিনে ১০টি সিগারেট খাওয়া কমিয়ে দেন, তাহলে ৮ জানুয়ারির মধ্যে এক দিন, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহ এবং ৫ আগস্ট পর্যন্ত তার আয়ু বাড়তে পারে পুরো এক মাস। আর পুরো বছর এই অভ্যাস ধরে রাখলে বছর শেষে তার আয়ু বাড়তে পারে ৫০ দিন। অর্থাৎ তিনি অন্তত ৫০ দিন আগে মারা যাওয়া থেকে বেঁচে যেতে পারেন।

ইউসিএলের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. সারাহ জ্যাকসন বলেন, মানুষ জানে না ধূমপান ঠিক কতটা ক্ষতিকর। একজন নিয়মিত ধূমপায়ী তার জীবনের প্রায় এক দশক সময় ধূমপানের জন্য হারিয়ে ফেলেন।

২০০০ সালে বিএমজের গবেষণায় দেখা গেছে, একটি সিগারেট গড়ে প্রায় ১১ মিনিট আয়ু হ্রাস করে। তবে জার্নাল অব অ্যাডিকশনে প্রকাশিত সর্বশেষ বিশ্লেষণে এই সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে পুরুষদের জন্য ১৭ ও নারীদের জন্য ২২ মিনিটে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : মৃতের সংখ্যা ৩০

প্রতি সিগারেটে আয়ু কমে ২০ মিনিট: গবেষণা

আপডেট সময় : ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫