ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা

প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাউলশিল্পী হাসিনা সরকার

বাউল শিল্পীদের নিয়ে দেয়া বিতর্কিত মন্তব্য করার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউলশিল্পী হাসিনা সরকার। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য ছড়িয়ে পড়তেই ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এর আগে তিনি অভিযোগ করেছিলেন―নারী বাউলশিল্পীরা কুপ্রস্তাবের শিকার হয়ে থাকেন। কেউ বিছানায় না গেলে অনেক সময় অনুষ্ঠানও পাওয়া যায় না।

এ বাউলশিল্পী ওই সময় অভিযোগ করলেও কারও নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু তার বক্তব্য ছড়িয়ে পড়তেই তা নিয়ে বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে। এবার বিষয়টি স্পষ্ট করে নিজের অবস্থান জানিয়েছেন এ গায়িকা।

হাসিনা সরকার সব বাউল শিল্পীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জানান, আগের মতো সবাই যেন আগলে রাখেন তাকে। ভিডিও বার্তায় তিনি বলেন, আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত।

তিনি আরও জানান, রাজধানীর মিরপুরে তার একটি অফিস কিছু লোক এসে বন্ধ করে দেয়। এমনকি ‘হাসিনা সরকার’ নাম থাকার জন্য বিভিন্ন মঞ্চ থেকেও নামিয়ে দেয়া হয়েছে তাকে।

এ বাউল শিল্পী বলেন, অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে গানের প্রস্তাব দেয়া হলেও সেটি অন্য শিল্পীদের দেয়া হয়েছে। এ জন্য কষ্ট পেয়েছিলাম।

এসব কারণে ক্ষোভ ও হতাশা থেকে আগের ওই মন্তব্য করেছিলেন বলেও জানান তিনি। তার ভাষ্যমতে―কথাটি রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠানে ডাকা হয়। আমার সঙ্গে কারও সেভাবে সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। কথাটি বলা ভুল হয়েছে আমার।

এ বাউল শিল্পী আরও বলেন, কিছু অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও অবহেলার শিকার হচ্ছেন প্রকৃত বাউলরা। তবে তার মন্তব্যে বাউল অঙ্গনের কেউ আঘাত পেলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

সূত্র- চ্যানেল ২৪

ট্যাগ :

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা

আপডেট সময় : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬