ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি

প্যারাসেলিং থেকে ছিটকে গিয়ে ঝাউগাছে ঝুলেছিলেন পর্যটক, ‘কার্যক্রম বন্ধের নির্দেশ প্রশাসনের

কক্সবাজার সৈকতে রোমাঞ্চকর ‘প্যারাসেলিং’ নিয়ম না নেমে পরিচালিত হওয়ায় বারবার দুর্ঘটনার কারণে বিপদজ্জনক হয়ে উঠেছে।

এবার প্যারাসেলিং রাইডের সময়
ছিটকে পড়ে ঝাউবাগানের একটি গাছে দড়ির সাথে দীর্ঘ সময় ধরে ঝুলছিলেন এক পর্যটক।

গতকাল শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বীচ পয়েন্টে “স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস” পরিচালিত প্যারাসেলিং রাইডে এই ঘটনা ঘটে।

২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্যারাস্যুটের দড়িসহ লাইফ জ্যাকেট পরিহিত সেই পর্যটক ঝাউগাছের ডালে আটকা পড়েন। বিপদজনক এই পরিস্থিতিতে তিনি নিথর হয়েছিলেন, কিছু লোকজন নিচে দাঁড়িয়ে দেখছিলেন এবং এক ব্যক্তি গাছে উঠে তাকে উদ্ধার করার চেষ্টা করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিন নামে স্থানীয় এক যুবক বলেন, ‘ তিনি অনেকক্ষণ যাবত গাছে ঝুলেছিলেন, অবস্থা দেখে মনে হচ্ছিলো পড়ে যেতে পারেন। পরে প্যারাসেলিংয়ের লোকজন তাকে নিচে নামিয়ে আনেন, এসময় তাকে আতংকিত মনে হচ্ছিলো।’

স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের ম্যানেজার নুর মোহাম্মদ দাবী করেন, ঐ পর্যটক কোনো আঘাত পাননি।

তিনি বলেন, ‘ নিয়ম নির্দেশনা বলে দেওয়ার পরও তিনি তা অনুসরণ করেননি বলে এমনটা হয়েছে। আমরা তাকে নিরাপদে উদ্ধার করেছি, কোন আঘাত পাননি তিনি বরং নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

বিষয়টি নজরে আসার পর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রোববার (৩১ আগস্ট) থেকে সৈকত এলাকায় পরিচালিত ৫টি প্যারাসেলিং প্রতিষ্ঠান’কে ঝুঁকিপূর্ণ এই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান বলেন, ‘ দুর্ঘটনায় পতির পর্যটক সুস্থ আছেন বলে জেনেছি। এঘটনার পর সৈকতের যেসব স্থানে প্যারাসেলিং চলে সবগুলো বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ মানলে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ২০ মে ‘ফ্লাই এয়ার সি’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্যারাসেলিংয়ের সময় সমুদ্রের পানিতে পড়ে গিয়ে আহত হন এক নারী পর্যটক।

সেসময় ও প্রশাসন কার্যক্রম করার ঘোষণা দিলেও থামেনি প্যারাসেলিং পরিচালনা, এছাড়াও এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও আছে।

ট্যাগ :

আপডেট সময় : ০৭:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫