ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বেরিয়ে ফের আটক গর্জনিয়ার আলোচিত শাহীন ডাকাত টেকনাফে টাকা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ, ইয়াবা পাচারে আটক ভুয়া সাংবাদিক সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত পেকুয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু ঈদকে সামনে রেখে পর্যটন শহরে নিরাপত্তা ও সেবায় বিশেষ উদ্যোগ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় পবিত্র হজ আজ সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় আসামি ১৩ এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

পৌরসভার দেয়া টমটমের লাইসেন্স বাতিল না স্থগিত করা হয়েছে?

কক্সবাজার পৌরসভার টমটমের লাইসেন্স প্রদান সংক্রান্ত বিষয়ে শহরে চলছে নানান আলোচনা। জানা যায় পৌরসভা নতুন করে ১৫শ টমটমের লাইসেন্স প্রদান করেছে।পরে এ নিয়ে শুরু হয় প্রতিবাদ। এক পর্যায়ে প্রদান করা লাইসেন্স স্থগিত করে পৌর কর্তপক্ষ।

তবে এ স্থগিত করার বিষয় নিয়ে অনেকেই পোষন করছে সন্দেহ। বিষয়টি নিয়ে সোচ্চার থাকা ছাত্র প্রতিনিধি এস এস সাগর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “পৌরসভা এখনো লাইসেন্স বাতিল করেনি। লাইসেন্স বাতিল করা হয়েছে বলে যে কথা ছড়ানো হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। তিনি লিখেন, “স্থগিত করা আর বাতিল করার মধ্যে তফাৎ আছে, এই তফাৎ এর মাঝখানে পৌরবাসীকে বলদ বানানোর অপচেষ্টা করছে পৌরসভা সিন্ডিকেট”।

তবে পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ গণমাধ্যমকে জানান, লাইসেন্স গুলো বাতিল করে ট্রাফিক বিভাগ কে চিঠি দেয়া হয়েছে। ট্রাফিক বিভাগ এসব আটকাবে বলে জানিয়ে তিনি বলেন, আমার জানা মতে ৪শ লাইসেন্স প্রদাব করা হয়েছিলো, বাকীগুলো হস্তান্তর করা নিষেধ ছিলো,কিন্তু তারা জোর করে বাকী গুলো নিয়ে গেছে।তাই সব লাইসেন্স স্থগিত করে দিলাম।

পৌর প্রশাসকের বক্তব্যে “তারা” জোর করে সব নিয়ে গেছে বলেছে। এই “তারা” কারা এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। অন্যদিকে বাতিলের চিঠি দেয়া হয়েছে উল্লেখ করলেও পরে সব লাইসেন্স স্থগিত করার কথা বলেছেন। যা অস্পষ্টতা তৈরী করে বলে মনে করছে সচেতন মহল।

কক্সবাজার পৌরসভার দেয়া ৩ হাজার টমটমের লাইসেন্স আছে। তবে শহরে চলাচল করে প্রায় ১০ হাজার টমটম। ফলে শহরে যানজটের মতো নাগরিক ভোগান্তি লেগেই থাকে বলে অভিযোগ পৌরবাসীর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পৌরসভার দেয়া টমটমের লাইসেন্স বাতিল না স্থগিত করা হয়েছে?

আপডেট সময় : ০২:১৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫