ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

পেকুয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • রেজাউল করিম
  • আপডেট সময় : ০১:২৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • 448

পেকুয়া উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩ টায় উপজেলা পরিষদের হল রুমে এ আয়োজন করে পেকুয়া উপজেলা সমাজ কল্যাণ পরিষদ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম ও হাসান তৌহিদ রাজনের যৌথ সঞ্চালনায় ক্যারিয়ার গাইড লাইন শীর্ষক আলোচনা করেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল্লাহ আল তৌকি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রভাষক তাহের শওকত, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াদ ইসলাম, ডা. রিশান কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হামিদুর রশিদ জামিল।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সফওয়ানুল করিম, প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, ফাঁশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অফ পেকুয়া (ঢুসাপ) এর সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অফ পেকুয়া (চুসাপ) এর সহ-সভাপতি আ.জ.ম আবুল বয়ান এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল নাহিয়ান কবির তামিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী রাজিয়া সুলতানা, নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী কাফিয়া জাওরীন ইরাসহ অন্যান্যরা।

এসময় পেকুয়া উপজেলার থেকে বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কুরআনে হাফেজসহ ১৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, কৃতি শিক্ষার্থী, সংগঠনের সদস্য, বিভিন্ন শ্রেণীর পেশাজীবিসহ তিন শতাধিক ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

পেকুয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫