ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের ১২ ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড: প্রধান উপদেষ্টা বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মুখর কক্সবাজার—নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র ‘১৭ বছরকে ম্লান করে দিয়েছে গত ১৭ মাস, মানুষ বুঝে বলে পরিবর্তন চায়’- আনোয়ারী এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহউদ্দিন মাছ লুটের প্রতিবেদন করায় সাংবাদিক হিরুর বিরুদ্ধে মামলার আবেদন: ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ ‘বেহেশত পাব’ এমন ভ্রান্তকথায় কান দিবেন না – প্রথম নির্বাচনি সভায় শাহজাহান চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণা শুরু .. টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা নির্বাচনে প্রার্থীদের ৪৮ শতাংশ ব্যবসায়ী, পেশা রাজনীতি ২ শতাংশের কম বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল হক বীর প্রতীক মারা গেছেন সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে সাংবাদিকের মামলা পুলিশ বলছে চাঁদাবাজির অভিযোগ আছে

পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ তুলে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়াসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক সাংবাদিক।

প্রতিদিনের কাগজ নামের একটি জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি মনসুর আলম মুন্না এ মামলা দায়ের করেন।

মনসুর আলম মুন্না জানান, “মামলার ভয় দেখিয়ে ঘুষ নেন চকরিয়া থানার ওসি” শিরোনামে সংবাদ প্রকাশ করায় তার উপর ক্ষিপ্ত হন ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া। এর প্রেক্ষিতে ২৫ ডিসেম্বর ভোর রাতে তার কক্সবাজারের অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

মুন্না বলেন,”অফিস থেকে তুলে নিয়ে গিয়ে রামুর পানিরছড়া ঢালায় নামিয়ে আমাকে মারধর করা হয়। এরপর থানায় নিয়ে গিয়ে আরেকবার নির্যাতন করা হয় হ্যান্ডকাফ লাগিয়ে।”

পরে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলায় ২১ দিনের কারাভোগ শেষে জামিনে আছেন বলে জানান মুন্না।

বাদী পক্ষের আইনজীবী সালাউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার মামলাটি আমলে নিয়েছে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাভেদ এর আদালত। ১৬ মার্চের মধ্যে পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার মাধ্যমে সিআইডিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মামলার অভিযুক্ত ৮ জনের প্রত্যেকেই পুলিশের সদস্য জানিয়ে আইনজীবী সালাউদ্দীন আহমেদ বলেন, “টেরিটোরিয়াল জুরিকডিকশনের বাইরে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাদা পোশাকে ওসির নেতৃত্বে পুলিশ এমন কর্মকাণ্ড করেছে”।

ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, “মুন্না নামের এক ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে একটা নিউজ লিখে আমাকে দেন এবং নিউজটা ছাপাবো কি ছাপাবোনা জানতে চান এবং চাঁদা দাবীর ইঙ্গিত করেন”

বিষয়টি তিনি স্ক্রিনশট নিয়ে উপর মহলে জানালে আইনমত ব্যবস্থা নেয়ার নির্দেশ পাওয়ায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন বলে জানান ওসি মঞ্জুর কাদের।

মুন্নাকে মারধর ও শারিরীক নির্যাতনের অভিযোগ নিয়ে জানতে চাইলে ওসি বলেন,”থানায় সিসি ক্যামারা রয়েছে। এধরণের কিছু হলে তা সেখানে উঠে আসবে।”

চকরিয়া থেকে কক্সবাজার এসে আটকের বিষয়ে মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, “এসপির নির্দেশে জেলার যেকোনো জায়গায় অভিযান করা যায়।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, আদালতের নির্দেশ মতোই পুলিশ সহযোগিতা করবে৷

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

This will close in 6 seconds

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে সাংবাদিকের মামলা পুলিশ বলছে চাঁদাবাজির অভিযোগ আছে

আপডেট সময় : ০২:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫