ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​

পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি

‘অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যদি পাকিস্তান একটি দেশ হিসেবে টিকে থাকতে চায়, তাহলে তাকে সন্ত্রাস অবকাঠামো ধ্বংস করতেই হবে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন মোদি। তিনি বলেন, ‘পাকিস্তানকে বুঝতে হবে, আমাদের হামলা শেষ হয়নি। পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সন্ত্রাস ও জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেই তা স্থগিত রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগামী দিনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের মূল্যায়ন করব আমরা। ‘সন্ত্রাসবাদে’ পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে।’

২২ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী মোদি ব্যাখ্যা করেন, কীভাবে ‘ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল।’ তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে হতবাক ও আতঙ্কিত পাকিস্তান বিশ্বব্যাপী ফোন করে হস্তক্ষেপ কামনা করেছিল এবং শেষ পর্যন্ত ভারতের সামরিক বাহিনীর (ডিজিএমও) স্তরে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব করেছিল।

গত শনিবার পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলাকে ঘিরে টানা চার দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

মোদি বলেন, পাকিস্তান যখন ভারতের কাছে আবেদন করে এবং প্রতিশ্রুতি দেয় যে তারা ভবিষ্যতে কোনো সন্ত্রাসবাদ বা সামরিক আগ্রাসনে লিপ্ত হবে না, তখনই ভারত যুদ্ধবিরতির কথা বিবেচনা করে।

ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘অপারেশন সিঁদুর কেবল একটি অভিযান নয়, এটি ভারতের সন্ত্রাস মোকাবিলার নীতিতে একটি নীতিগত পরিবর্তন।’

পাকিস্তানের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’কে কড়া ভাষায় প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, এটি ভারতকে ভয় দেখাতে পারবে না। ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। পারমাণবিক ছায়ায় বেড়ে ওঠা জঙ্গি ঘাঁটিগুলোর বিরুদ্ধে ভারত নির্ভুল ও কঠোরভাবে আঘাত হানবে।

প্রধানমন্ত্রী মোদি ভারতের এই হামলায় ব্যবহৃত ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা সরঞ্জামের প্রশংসা করেন। তিনি বলেন, ‘যেকোনও যুদ্ধক্ষেত্রে আমরা পাকিস্তানকে প্রতিবার পরাজিত করেছি। এবার অপারেশন সিঁদুর এক নতুন মাত্রা যোগ করেছে।’

নিজের বিখ্যাত উক্তি ‘এটি যুদ্ধের যুগ নয়’-কে আরও বিস্তৃত করে মোদি বলেন, ‘এটি অবশ্যই যুদ্ধের যুগ নয়, তবে এটি সন্ত্রাসের যুগও নয়। পাকিস্তান সেনাবাহিনী ও সরকার যেভাবে সন্ত্রাসকে উৎসাহ দিচ্ছে, তাতে একদিন জঙ্গিরা পাকিস্তানকেই ধ্বংস করে দেবে।

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :

পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫