ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান স্ত্রীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মালুমঘাটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী, পাশে বসান স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘করবো কাজ, গড়ব দেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি

পদোন্নতি চান বঞ্চিত শিক্ষা ক্যাডাররা, ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে স্থবির পাঠদান

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের (৩২ থেকে ৩৭তম) যোগ্য সব প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবীতে তৃতীয়দিনের মতো কক্সবাজারের সরকারি কলেজগুলোতে চলছে শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান ব্যহত হওয়ার কারণে স্থবির হয়ে আছে শিক্ষা কার্যক্রম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে সারাদেশের ন্যায় ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ শিরোনামে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে পাঠদান থেকে বিরত থাকেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের পদোন্নতি বঞ্চিত শিক্ষকগণ।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ ইউনিটের ব্যানারে কর্মঘন্টা চলাকালীন কলেজ প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত শিক্ষকরা জানান, ৩২তম ও ৩৩তম বিসিএস ব্যাচের চার শতাধিক প্রভাষক চাকরিতে যোগদানের এক যুগ পরেও প্রথম পদোন্নতি পাননি।

এছাড়াও ৩৪তম বিসিএস ১০ বছর, ৩৫তম বিসিএস নয় বছর, ৩৬তম বিসিএস আট বছর ও ৩৭তম বিসিএস থেকে সাত বছর কর্মজীবন পার করলেও পদোন্নতি পাচ্ছেন না।

প্রভাষক পরিষদের আহবায়ক ও কলেজের বাংলা বিভাগের (৩৩ তম বিসিএস) প্রভাষক আফরোজা সোলতানা বলেন,’সব শর্ত পূরণ করার পরও আমাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে না। আমরা পদোন্নতি চাই, আমাদের দাবী যৌক্তিক।অনতিবিলম্বে পদোন্নতির জিও (সরকারি আদেশ) জারি করা না পর্যন্ত আমরা কর্মসূচি অব্যাহত রাখব। ‘

তিনি আরো বলেন, ‘আমরা বেসিক বেতন অতিক্রম করেছি, পদোন্নতির স্কেল আগে থেকেই পাচ্ছি। এই অবস্থায় আমাদের পদোন্নতি দিলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না। আশা করছি সরকার আমাদের দাবী মেনে নিবে।’

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন  অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক (২৪ তম বিসিএস) মোহাম্মদ শাহ আলম।

তিনি বলেন, ‘অন্য সব ক্যাডারে নিয়মিত পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে স্বাভাবিক নিয়মে পদোন্নতি না হওয়াটা দুঃখজনক। ‘

এদিকে গত রবিবার থেকে কর্মবিরতির কারণে কলেজের শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়েছে, শিক্ষার্থী উপস্থিতির হারও কম।

ইংরেজি বিভাগের প্রভাষক (৩৪ তম বিসিএস) মোহাম্মদ সাকিহ উদ্দিন কাদের বলেন, ‘ দাবী বাস্তবায়ন করে আমরা দ্রুত পাঠদানে ফিরে যেতে চাই, শিক্ষার্থীর কোন ক্ষতি হোক তা চাই না।’

অবস্থান কর্মসূচিতে পর্দাথবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ, প্রভাষক পরিষদের সদস্য সচিব ফয়েজ উল্লাহ,অর্থ সম্পাদক নুর উদ্দিন খান সোহেল, নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ রাসেল রানা , তাহসিন হুমায়রা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে গত তিনদিন ধরে কক্সবাজার সরকারি কলেজের পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা একই কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান – বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে

পদোন্নতি চান বঞ্চিত শিক্ষা ক্যাডাররা, ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে স্থবির পাঠদান

আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫