ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ওশানের ফুটবল টুর্নামেন্টে পরিচালক মিশু-ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন পর্যটন সেবায় কর্মীদের মনোবল বাড়ায় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ কানায় কানায় পূর্ণ বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থল পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান মেগা প্রকল্প পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে মন্ত্রী-এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা

নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া

ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। তবে ব্রাজিলের জার্সি পরে তাঁর দেওয়া ওই ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় ওসি মনিরুল ইসলাম ভূঁইয়াকে বলতে শোনা যায়, “আজ বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল। এটি অত্যন্ত আনন্দময় ও উত্তেজনাপূর্ণ একটি দিন। আমরা যে দলেরই সমর্থক হই না কেন, সবাই একসঙ্গে খেলা উপভোগ করব। অতিউৎসাহী হয়ে কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করবেন না।”

ভিডিওর শেষাংশে তিনি বলেন, “যারা অতিউৎসাহী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের কঠোর প্রয়োগ করা হবে।”

তবে আইনশৃঙ্খলা রক্ষার বার্তার চেয়ে ভিডিওতে তাঁর পরিহিত ব্রাজিলের জার্সি নিয়েই বেশি আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, দায়িত্বশীল একটি সরকারি পদে থেকে নির্দিষ্ট একটি দলের জার্সি পরে এমন বার্তা দেওয়া কতটা সমীচীন।

রামুর বাসিন্দা মিজানুর রহমান ফেসবুকে মন্তব্য করেন, “স্যার, আপনার অনুরোধের জন্য ধন্যবাদ। কিন্তু ব্রাজিলের জার্সি পরে এই বার্তাটি না দিলেও পারতেন। ব্রাজিল যদি ফাইনালে খেলত, তখনও কি একইভাবে ভিডিও দিতেন?”

এম এ মিজান নামে আরেকজন লিখেছেন, “আপনার কথাগুলো ভালো লেগেছে। কিন্তু আজকের দিনে ব্রাজিলের জার্সি পরে ভিডিও দেবেন, এটা আশা করিনি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অনেকে মন্তব্য করেছেন, একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে রাজনৈতিক বা খেলাধুলাসহ যেকোনো বিষয়ে নিরপেক্ষতার প্রতিফলন প্রত্যাশা করেন সাধারণ মানুষ। তাই এমন প্রতীকী উপস্থাপন অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম দিতে পারে বলেও মত দেন কেউ কেউ।

এ বিষয়ে জানতে চাইলে ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক। তবে আর্জেন্টিনার খেলাও অপছন্দ করি না। আমার উদ্দেশ্য ছিল সবাই যেন উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে—সেই বার্তা দেওয়া। এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।”

এদিকে বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫–এর ১০.৮ ধারায় বলা হয়েছে, “জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে—এমন কোনো লেখা, অডিও বা ভিডিও প্রকাশ করা যাবে না।”

বিশ্বকাপ ফুটবলের বড় ম্যাচগুলোকে ঘিরে অতীতেও দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, মারামারি ও অপ্রীতিকর ঘটনার নজির রয়েছে। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরই সংযম ও শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার আহ্বান জানিয়ে থাকে। তবে এবারের ফাইনালের আগে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার নির্দিষ্ট দলের জার্সি পরে দেওয়া ভিডিওবার্তা নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৮:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬