ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি পবিত্র জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে রমজানও কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের ১৯ ব্যাচের ১২ বছর পূর্তি, ইফতার মাহফিল অনুষ্ঠিত আরাকান আর্মির হাতে বন্দি স্বজন,ঈদের আনন্দ নেই নাফের পাড়ে দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর রোহিঙ্গাদের খাদ্য সহায়তা আগামী মাস থেকে কমানো হচ্ছে ইনানী থেকে অপহৃত যুবক কুতুপালংয়ে উদ্ধার কুতুবদিয়ায় শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঈদে ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে দেশে ঈদুল ফিতর কবে জানা যাবে সন্ধ্যায় ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের তেল না পেয়ে পাম্পে অ’স্ত্র’বাজি, সেই বি কে আজম আটক সদর উপজেলা প্রশাসক হিসেবে ফরিদুল আলমকে নিয়োগের দাবি

ধর্মানুভুতিতে আঘাত হানলে কঠোর ব্যবস্থা নেবে রাষ্ট্র- ধর্ম উপদেষ্টা

কোন দুর্বৃত্ত যদি কোনো ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে, রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

বুধবার সকালে কক্সবাজার শহরের ঘোনারপাড়া শ্রী শ্রী কৃষ্ণানন্দধামে মন্দিরভিত্তক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসা—এই মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সব ধর্মের মানুষের, উন্নয়নেও সকলের অবদান দরকার।

এর আগে বেলা ১১টার দিকে ধর্ম উপদেষ্টা মন্দিরে পৌঁছালে তাকে উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় ধর্ম উপদেষ্টা এসময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি মন্দিরের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রনজিত বাড়ৈ, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটির নেতারা বক্তব্য রাখেন।

পরে উপদেষ্টা আরো বেশ কয়েকটি শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যান।

ট্যাগ :

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ধর্মানুভুতিতে আঘাত হানলে কঠোর ব্যবস্থা নেবে রাষ্ট্র- ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫