ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

দুই লাখ টাকার ঋণ খেলাপি: গ্রেপ্তার ঈদগাঁও’র আব্দুর রহমান

দুই লাখ টাকার ঋণ খেলাপি মামলায় কক্সবাজারের ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়ার আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্যাংক সূত্রে জানা যায়, ২০১৭ সালে ব্যবসায়িক প্রয়োজনে তিনি কৃষি ব্যাংক ঈদগাঁও শাখা থেকে ২ লাখ টাকা ঋণ নেন। কিন্তু টাকা পরিশোধ না করে তিনি ভুয়া চেক প্রদান করে প্রতারণার আশ্রয় নেন।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আদালত কৃষি ব্যাংকের পক্ষে রায় দেন। রায়ে আব্দুর রহমানকে ২ লাখ ৪৭ হাজার ৩৫০ টাকা পরিশোধের পাশাপাশি ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

২০২৪ সাল থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজার শহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কৃষি ব্যাংক ঈদগাঁও শাখার ম্যানেজার উজ্জল বড়ুয়া বলেন, “আব্দুর রহমান ঋণ নিয়ে ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছিলেন। আদালতের রায় অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে ব্যাংকের স্বার্থ রক্ষা হয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

দুই লাখ টাকার ঋণ খেলাপি: গ্রেপ্তার ঈদগাঁও’র আব্দুর রহমান

আপডেট সময় : ১২:০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫