ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল ঈদগাঁওয়ে চায়ের দোকানে জুয়া, গ্রেপ্তার ৫ দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক বঙ্গোপসাগরে জেলে শাহাদাত হত্যার মূল হোতা ডাকাত সর্দার আরিফ গ্রেপ্তার খা’মে’নির মৃ’ত্যু’তে ই’রা’ন কি থেমে যাবে? জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা যে কারণে কলাতলীর সেই গ্যাস পাম্পের মালিক এন আলমের বিরুদ্ধে মামলা সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অপরিহার্য : ড. হামিদুর রহমান আযাদ কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের ময়নাতদন্ত সম্পন্ন: মরদেহ কক্সবাজারের পথে, দাফন মঙ্গলবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবার হারালো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভুটানকে আবারও হারিয়েছে বাংলাদেশ। তৃষ্ণা রানীর জোড়ায় বাংলাদেশ ৩-০ গোলে জিতেছে ভুটানের বিপক্ষে। টানা চার ম্যাচ জিতে শিরোপার আরও কাছে পিটার বাটলারের শিষ্যরা।

কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শুরু থেকে স্বাগতিকদের আধিপত্য চলতে থাকে।

১৪ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন তৃষ্ণা। ভুটানের গোলকিপার বক্সের বাইরে থেকে বল নিয়ে ভেতরে ঢুকে হাতে নেওয়ার চেষ্টা করলেও পারেননি, সেই বল ছিনিয়ে পোস্টের দিকে এগিয়ে যান তৃষ্ণা। তবে শট নিতে দেরি করে ফেলায় ভুটানের সোনাম চোডেন তা কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন।

২৯ মিনিটে বন্যাকে তুলে স্বপ্না রানীকে নামান বাটলার। তাতে গতি বাড়ে বাংলাদেশের খেলায়। মধ্যমাঠের দখল নেয় স্বাগতিকরা। ৩১ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তৃষ্ণা। তবে দুই মিনিটের মধ্যে সেই তিনিই এগিয়ে দেন বাংলাদেশকে। মধ্যমাঠ থেকে স্বপ্নার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং করেন তিনি।

বিরতির পর বাংলাদেশের দাপট চলতে থাকে। তৃষ্ণাকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। তবে ৬২ মিনিটে স্বপ্না স্পটকিক থেকে পোস্টের বাইরে বল মেরে সুযোগ নষ্ট করেন। এর জন্য করজোড়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

চার মিনিট পর তৃষ্ণা অবশ্য সমর্থকদের মুখে আবারও হাসি ফুটিয়েছেন। বক্সের প্রান্ত থেকে জোরালো শটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপান এই স্ট্রাইকার। গোলকিপার ঝাঁপিয়েও গোল আটকাতে পারেননি।

৭৫ মিনিটে স্বপ্না আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন। বক্সের অনেক বাইরে থেকে নেওয়া ডান পায়ের জোরালো শটে দলকে ৩-০-তে এগিয়ে নেন। বল পোস্টের মাঝের অংশে লেগে গোললাইনের ভেতরে স্পর্শ করলে জয়ও নিশ্চিত হয়।

এর আগে ভুটানের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

দর্শকবিহীন মাঠে খেলা হওয়ার কথা থাকলেও আদতে তা হয়নি। অনেককে দেখা যায় দাঁড়িয়ে খেলা দেখতে।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক

তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবার হারালো বাংলাদেশ

আপডেট সময় : ০৩:১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫