ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় জেলা পরিষদের প্রশাসক হলেন কুতুবদিয়ার নুরুল বশর চৌধুরী উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ​ ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ: বিআইডব্লিউটিএর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ মাতারবাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত: শিক্ষামন্ত্রী

তারেক জিয়া দেশে ফিরছেন ২৮ জুলাই!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং দেশে ফেরার সম্ভাব্য তারিখ ২৮ জুলাই বলে ধারনা করা হচ্ছে। দেশের ইংরেজী দৈনিক দ্য ডেইলি সান দলের জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।

পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বহুল প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমান কে অভ্যর্থনা জানাতে একটি বুলেটপ্রুফ গাড়ি এবং একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২৭ জুন এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নিশ্চিত করেছেন যে লন্ডন এবং বাংলাদেশে প্রস্তুতি চলছে।

“তারেক রহমান খুব শীঘ্রই ফিরে আসবেন,” তিনি উল্লেখ করেন যে, সাঁজোয়া গাড়ি, নিরাপত্তা বাহিনী এবং পুলিশি পাহারাসহ সবকিছু চূড়ান্ত করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাদের বরাতে ২৮ জুলাই তারেক রহমানের দেশে ফেরা এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানানো এবং প্রস্তুতির কথা জানানো হয় উল্লেখিত প্রতিবেদনে।

ট্যাগ :

হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে

তারেক জিয়া দেশে ফিরছেন ২৮ জুলাই!

আপডেট সময় : ০৩:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫