ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের সদস্য গ্রেফতার ট্রেনে কক্সবাজার যাবেন ১০ উপজেলার মানুষ, কোন স্টেশনে কত আসন মেরিনড্রাইভের দুই পাশে আড়াইশ অবৈধ রিসোর্ট, সৈকত দখল করেও চলছে ব্যবসা চুনতি অভয়ারণ্যে বন বিভাগের অভিযান : উদ্ধার ৬৫ শতক বনভূমি উখিয়ায় বন বিভাগের অভিযান: মাটিভর্তি ডাম্পারসহ চালক আটক পাহাড় ও সমতলের সব জাতিসত্তার সম্মিলিত অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি এক ট্রেনেই কক্সবাজারে যেতে পারবে ৫ জেলার মানুষ বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে তিন বিভাগে বৃষ্টির শঙ্কা কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার কক্সবাজার আসছেন, যোগ দেবেন রামুর জাহাজভাসা উৎসবে সেন্টমার্টিনে ট্রাভেল পাস লাগবে কি, কত দিন রাতযাপন করা যাবে- জাহাজ ছাড়বে কোথা থেকে? ফানুসের রঙে আলোকিত রামু, প্রবারণা পূর্ণিমায় উৎসবমুখর বৌদ্ধ জনপদ

টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গা উদ্ধার : আটক-১

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে এক দালালসহ ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুসহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প ও আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গা।

উদ্ধার হওয়া রোহিঙ্গা নুরুল আলম (১৬) বলেন, ‘ কুতুপালং ক্যাম্প থেকে চাকরির কথা বলে টেকনাফ নিয়ে এসে ৫০ হাজার টাকায় দালালদের কাছে বিক্রি করে দেয়। পরে দালালরা হাত-পা বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে ৯দিন রাখে, আজ মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নৌকায় তোলার সময় পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে’

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা দিয়ে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

আটককৃত দালাল বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার নেজাম উদ্দিন ওরফে মেহেবুব।

জানা গেছে, টেকনাফ মডেল হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ৫ শিশু ও ২ পুরুষ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, ‘মেরিন ড্রাইভের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ দিয়ে  নারী-শিশু দালালসহ ১৯ রোহিঙ্গা মালয়েশিয়া পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি অভিযানিক দল রোহিঙ্গাদের উদ্ধার করে এবং এক দালালকে আটক করা হয়। উদ্ধারকৃতদের পরবর্তী আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গা উদ্ধার : আটক-১

আপডেট সময় : ০১:৪৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫