ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি

টেকনাফে বহু মামলার পলাতক ২ আসামি আটক

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 379

টেকনাফ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করেছে। তারা দু’জনই বহু মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

শনিবার দুপুর দেড়টায় কক্সবাজার জেলা (বিশেষ শাখা)–এর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দার মৃত হাজী আবুল কাশেমের ছেলে ইউপি সদস্য নুরুল হুদা (৪৬), টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নং ওয়ার্ডের বাসিন্দার মৃত কবির আহমদের ছেলে রশিদ মিয়া (৩৫)।

তিনি জানান, একই দিন রাত ২টা ৩০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০২ জন আত্মসমর্পণকারী মাদক কারবারীর তালিকাভুক্ত অন্যতম ব্যক্তি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুর হুদাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক মামলা, অপহরণসহ খুনের ১টি মামলা, ৩টি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা, মানিলন্ডারিং এর ১টি মামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ৪টি মামলা এবং নাশকতা ও বিস্ফোরক আইনের ২টি মামলা অন্তর্ভুক্ত।

অপরদিকে, ১২ নভেম্বর ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রশিদ মিয়া (৩৫)কে আটক করে পুলিশ।

তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক, মানব পাচার এবং মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা

টেকনাফে বহু মামলার পলাতক ২ আসামি আটক

আপডেট সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫