ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির

টেকনাফে গুলিবিদ্ধ শিশু চমেকের আইসিইউতে, অবস্থা আশংকাজনক

মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের জেরে এপারের টেকনাফে আসা গুলিতে আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে আহত আফনান (১২) কে চমেকের আইসিইউতে হস্তান্তর করার কথা জানিয়েছেন তার চাচা মোহাম্মদ শওকত।

তিনি বলেন, ‘অবস্থা আশংকাজনক হওয়ায় আফনানকে জরুরি বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়েছে, সে কিছু সময় হাত-পা নাড়াচাড়া করছিলো। জানিনা কি হবে, সব আল্লাহ ইচ্ছা।

‘আফনানের বাবা জসিম বলেন, ‘ আমার মেয়েটা নাস্তা দিতে গিয়েছিলো দোকানে, হঠাৎ তার কানে গুলি এসে লাগে। পরে হাসপাতালে নিয়ে গেছে লোকজন, জানিনা কি অবস্থায় আছে সে।’

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় হঠাৎ করে সীমান্তের ওপার থেকে আসা গুলি শিশু আফনানের গায়ে লাগে।

এর পরপরই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি, হোয়াইক্যংয়ের কক্সবাজার-টেকনাফ মহাসড়কস্থ তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ-বিক্ষোভ করে স্থানীয় জনতা।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।

দুপুরে সীমান্তের ওপার থেকে  মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ সদস্য পালিয়ে এলে পুলিশ-বিজিবি তাদের আটক করে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ওপারে দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। গোলাগুলি ও সংঘাতের কারণে আতংকে রয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :

টেকনাফে গুলিবিদ্ধ শিশু চমেকের আইসিইউতে, অবস্থা আশংকাজনক

আপডেট সময় : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬