ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু

জাতীয় নির্বাচনের দিন গণভোট জনবিরোধী সিদ্ধান্ত – হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা জনবিরোধী ও অর্থহীন সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনগণ নিজেদের অধিকার আদায়ের জন্য আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আমরা বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ রক্ষায় সচেষ্ট। কিন্তু সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে জনগণ রাজপথে নামবে তখন তাদের কেউ থামাতে পারবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বড় মহেশখালী নতুন বাজারে গণসংযোগকালে সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ড. আযাদ আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা জুলাই সনদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে জাতীয় নির্বাচন আয়োজন অর্থহীন হয়ে পড়বে। এতে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, তা বলা কঠিন।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে জনবিরোধী হিসেবে উল্লেখ করে আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, উপজেলা জামায়াতের দক্ষিণাঞ্চলীয় সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বড় মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দীনসহ শত শত নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ট্যাগ :

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ

জাতীয় নির্বাচনের দিন গণভোট জনবিরোধী সিদ্ধান্ত – হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৯:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫