ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

‘চিনি দেড় চামচ’

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • 512

বেশ অদ্ভুত নাম ‘চিনি দেড় চামচ’। কোনো অ্যালবামের শিরোনাম এমন হতে পারে, তা হয়তো অনেকে ভাবেননি। শুধু তাই নয়, অ্যালবামের গানগুলোয় এলিটাকে নতুনভাবে আবিষ্কার করার বিষয়টিও ছিল চমকে দেওয়ার মতো। প্রায় দুই যুগ ধরে গানে গানে শ্রোতাদের হৃদয় আন্দোলিত করে যাচ্ছেন নন্দিত এই কণ্ঠশিল্পী। কিন্তু এবারের ইপি [এক্সটেন্ডেড প্লে] অ্যালবামের গানগুলো আগের সব আয়োজন থেকে একেবারেই অন্যরকম।

মূলত এই এক্সটেন্ডেড প্লের ‘চিনি দেড় চামচ’ ও ‘প্রেম হবে দিন শেষে’ গান শ্রোতারা এমন দাবি করে আসছেন। এখন প্রশ্ন হলো, এলিটার গানে বিষয়বৈচিত্র্য তো আগেও ছিল, কিন্তু এবারের অ্যালবাম আয়োজন একটা ভিন্ন ধাঁচের হয়ে উঠল কীভাবে? এ প্রশ্নের উত্তর আসলে অ্যালবামের মাঝেই লুকিয়ে আছে। খেয়াল করলে স্পষ্ট হবে যে, এই আয়োজনের সঙ্গে তিন প্রজন্ম দারুণভাবে মিশে গেছেন। এই অ্যালবামের গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী; যিনি কয়েক দশক ধরে নিরলস গান লিখে যাচ্ছেন। বরেণ্য ও তারকাশিল্পীদের পাশাপাশি তরুণরাও তাঁর লেখা গান গেয়ে কুড়িয়েছেন অগণিত শ্রোতার প্রশংসা।

কল্পনা ও বাস্তবতার মিশেলে কীভাবে সময়কে ধারণ করতে হয়, তাঁর অসংখ্য উদাহরণ রেখে গেছেন এই গীতিকার। একইভাবে রেনেসাঁর তারকাশিল্পী পিলু খান, তাঁর সুরের মায়াজালে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে যাচ্ছেন দশকের পর দশক। ‘দেড় চামচ চিনি’-এর সব গানের সুরস্রষ্টা এই পিলু খান। তাঁর সুরের অ্যালবামের সংগীতায়োজন করেছেন কলকাতার দেবাশীষ সোম, যিনি এই প্রজন্মের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। তাই জঙ্গী-পিলু-দেবাশীষ ত্রয়ীর সঙ্গে এলিটার এবারের আয়োজন পেয়েছে ভিন্ন মাত্রা। যার সুবাদে আজব রেকর্ডস থেকে প্রকাশিত ‘চিনি দেড় চামচ’ শ্রোতাদের কাছে হয়ে উঠেছে সময়ের অভিনব আয়োজন।

সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে শিল্পীরা নতুন সব আয়োজন করেন। তাই অবাক হতে হয়েছে এটা দেখে যে, এলিটা তাঁর গানে পুরোনো সময়কে ফিরিয়ে আনতে চেয়েছেন। কিন্তু কেন? সে প্রশ্নের জবাবে এলিটা বলেন, ‘আমাদের বেড়ে ওঠা সময়ে অনেক কালজয়ী গান সৃষ্টি হয়েছে। যার আবেদন এখনও এতটুকু কমেনি। তাই আমারও ইচ্ছা ছিল, নব্বই দশকের সুরের ধাঁচে নতুন কিছু গান গাওয়ার। সেই ইচ্ছা পূরণেই আশি-নব্বই দশকের আলোচিত গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ও সুরকার পিলু খানের সুরে গান গাওয়া। প্রথম গান রেকর্ড করার পরও অ্যালবাম নিয়ে কিছু ভাবিনি। মূলত দ্বিতীয় গান রেকর্ডের পরেই ইপি অ্যালবাম তৈরি বিষয়টি মাথায় আসে। সাধারণত ৩টি গান দিয়ে ইপি তৈরি করা হয়। সেখানে ৩টি জায়গায় ৪টি গান নিয়ে ইপি অ্যালবামটি প্রকাশ করা হয়েছে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

‘চিনি দেড় চামচ’

আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫